উপস্থিত বুদ্ধি

একটি মজার ঘটনা আজ আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি। ঘটনাটি হযরত  উমর রাঃ এর শাসনামল, ইসলামের স্বর্ণ

যুগের, বিশিষ্ট সাহাবী হযরত মুগীরা বিন শু‘বা রাঃ কে কেন্দ্র করে। তৎকালীন তিনি বাইরাইনের গভর্ন

র নিযুক্ত হয়েছেন। তাঁর কঠোর ন্যায়নিষ্ঠা ও সত্যবাদীতার কারণে সেখানকার একদল স্বার্থান্বাষী লোক তার সাথে দুশমনি শুরু করল। বিভিন্নভাবে তারা মুগীরা রাঃ কে ঘায়েল করার জন্য সুযোগ খুজতে লাগলো। অবস্থা বুঝতে পেরে খলীফা মুগীরা রাঃ কে দায়িত্ব থেকে অব্যাহুতি দিয়ে চলে আসতে বললেন।এবার দুষ্ট লোকগুলি কিছুটা শান্ত হলেও নতুন এক চিন্তা তাদের পেয়ে বসল, তাদের মাঝে  কেউকেটা    গোছের লোকগুলি পরামর্শ  বসল। একজন বলল, ‘মুগীরা চলে যাওয়াতে খুশি হয়ো না। হতে পারে খলীফা পরিস্থিতি ঠান্ডা করার জন্য সাময়িকভাবে তাকে বরখাস্ত করেছেন। কোন একদিন আবার উড়ে এসে চেপে বসবে- বলা যায় না। সবাই ভাবলো- তাই তো! এখন কী করা যায়? একজন বলল, শুনো! আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা সবাই মিলে এক লাখ দিরহাম জমা করে সেগুরি কলীফার কাছে নিয়ে বলল, ‘মুগীরা’ গভর্নর থাকাকালে এসব আত্নসাৎ করে আমার কাছে গচ্ছিত রেখেছিল। ‘তাহলে চিরদিনের জন্য খলীফা তার উপর আস্থা হারিয়ে ফেলবেন। আর সাক্ষী বলতে তোমরা তো আছোই। যেমন কথা তেমন কাজ। এক লাখ দিরহাম নিয়ে সে চলল খলীফার দরবারে।  এবার দেখে নেবে- মুগীরা যায় কোথায়? ঘটনা শুনে খলিফা তো প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না। তারপর মুগীরা রাঃ কে ডাকলেন। মুগীরা রাঃ ঘটনা দেখে সবকিছু বুঝে নিলেন। বাহরাইনের কেউকেটা তাঁর বিরুদ্ধে সাক্ষী । সত্যি কথা হয়তো খলিফা বিশ্বাস করতে চাইবেন না। তাই খলীফা যখন তাকে প্রশ্ন করলেন,কী ব্যাপার মুগীরা! আমি এসব কী শুনছি? তিনি সাথে সাথে বললেন , আমীরুল মুমিনীন! এ লোক মিথ্যা বলছেন। আমি আসলে  তার কাছে  দু’লাখ দিরহাম রেখেছিলাম। বাকী এক লাখ গেল কোথায়? সেই নেতার তো আক্কেল গুডুম! খলীফা তার দিকে তাকাতেই সে বলল,হুজুর ! আসলে তিনি আমার কাছে কোন কিছুই রাখেন নাই। এবার খলীফার অবাক হওয়ার পালা। মূহুর্তে তিনি সব বুঝে নিলেন। আর লোকটি মাথায় অপমানের বোঝা নিয়ে বাড়ির পথ ধরলো।

এ কথা দিবা লোকের ন্যায় সত্য; প্রতি যুগেই ন্যায়নিষ্ঠ হক পন্থিদের বিরুদ্ধে একদল কুচক্রি মহল সবসময় সক্রিয় ছিল। যারা তাদেরকে ঘায়েল করতে করার জন্যে বিভিন্ন অপচেষ্টা করেছিল। পরিশেষে আল্লাহ পাক হককে জয়ী করেছেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url