রোজা রাখার বিশেষ কিছু হেকমত ও উপকারীতা

 সামাজিক বৈষম্য ও দারিদ্র মুক্ত সমাজ গঠনঃ

মানুষকে কিছু বুঝানোর জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো প্রায়োগিক ব্যবস্থা।সমাজে অনাহার ও অর্ধাহারে যারা থাকে,তাদের প্রতি সহানুভূতি জাগানোর জন্য আল্লাহু তা‘য়ালা একটি প্রায়োগিক ব্যবস্থা চালু করেছেন। একজন সিয়াম পালনকারী অনাহারে থেকে ক্ষুধা ও পিপাসার কষ্ট বাস্তবে অনুভব করতে পারে। 

আদর্শ যুব সমাজ গঠনঃ 

আল্লাহু তা‘য়ালা মানুষের মধ্যে যৌবনের যে উচ্ছলতা দান করেছেন তা এক বড় নেয়ামত মানব সমাজের জন্যে। যুবকরা মানব সমাজের শক্তি ও প্রাণ। তাই আদর্শ সমাজের জন্য দরকার আদর্শ যুব সমাজ। যুবকরা হলো কোন জনপদের বুকে বয়ে যাওয়া উচ্ছল জলধারার মত তা সংযত ও নিয়ন্ত্রিত করতে পারলে সেঁচ ও অন্যান্য কল্যানকর কাজে ব্যবহার করা যায়। সংযত করা না গেলে কল্যাণের পরিবর্তে বিপর্যয় ডেকে আনে। আর যুবকদের এই উচ্ছলতাকে নিয়ন্ত্রন করে কল্যাণমুখী করার তাগিদ এসেছে ইসলামে। এরই ধারাবাহিকতায় যুবকদেরকে রাসূল সাঃ বেশি বেশি রোজা রাখার উপদেশ দিয়েছেন।


স্বাস্থ্য সুরক্ষাঃ 

একটি আদর্শ সমাজের জন্য জরুরি হলো মানুষ সুস্থ থাকা। অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা থাকা। সিয়াম অনেক রোগ প্রতিরোধ করে এবং অনেক রোগ নিরাময় করে। 


সিয়াম যেসব রোগ প্রতিরোধি ও নিরাময় করে তার একটি সংক্ষীপ্ত বিবরণ তুলে ধরা হলোঃ

স্থুলকায় রোগীঃ 

রোজার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় স্থুলকায় লোকেরা। তাদের শরীরে চর্বি জমা হয় ।তারা এক পর্যায়ে অস্বাভাবিক মোটা হতে থাকে। এই চর্বি যে শুধু চামড়ার নিচে জমা হয়, তা নয়; বরং চর্বি কোলেস্টরল আকারে শিরা-উপশিরা,ধমনি এবং হৃদপিন্ডে জমা হয়। ফলে তাদের শরীরে রক্ত চলাচল ব্যাহত। উচ্চ রক্ত চাপ সৃষ্টি হয়। শরীরের টিসুগুলো ঠিকমত পুষ্টি পায় না। ফলে রোগীর ভোগান্তি চলতে থাকে। এই ধরনের লোকের জন্য রমজানের রোজা অত্যন্ত উপকারী।


স্মৃতিশক্তি বৃদ্ধিঃ 

স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে রোজা বিশেষ উপকার করে।


কিডনির পাথরকণা ও চুনঃ

 আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও চুন দূরীভূত হয়। 


ধমনীতে উচ্চ চাপঃ

 রোজা রাখলে শরীরের ওজন কমে। শরীরের যে লবণ প্রবেশ করে তা রক্তচাপ বাড়ায়। রোজা সেই লবণের পরিমাণ কমায়।


চর্মরোগঃ

 রোজা চর্মরোগের জন্য খুবই উপকারী। পুষ্টির সঙ্গে চর্মরোগের অত্যন্ত গভীর। তাই চর্মরোগের কিংবা ত্বকের উপর স্বাভাবিক প্রতিক্রিয়ায় রোজা খুবই ফলদায়ক পদ্ধতি। 


বহুমূত্র রোগঃ 

মোটা লোকের বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারী পরীক্ষায় দেখা গেছে, একাধারে ১৫ দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়।


আদর্শ সমাজ গঠনে সিয়ামের ভুমিকা আরো অনেক গভীর। এখানে কিছু দিক নিয়ে আলোচনা করা হলো।

Previous Post
No Comment
Add Comment
comment url